Skip to main content

৪০০ রানের আগেই গুটিয়ে গেল ভারত

 


প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান এবং রবীন্দ্র জাদেজা ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকে। এরপর থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু হয়।

 দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই ভারত শিবিরে আঘাত হানে  তাসকিন আহমেদ। তাসকিনের বলে রবীন্দ্র জাদেজা কটেন্ট বোল্ড হয়ে দ্বিতীয় দিনে কোন রান না যোগ করেই ১২৪ বল খেলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর আকাশ দ্বীপ কেও ফেরান তাসকিন। যদিও তাসকিনের বলে আকাশ দ্বীপ একবার জীবন ফিরে পায়। ভারত শিবিরে তৃতীয় আঘাত ও হানে তাসকিন আহমেদ। রবি চন্দ্রন অস্বিন তাসকিনের বলে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর কাছে ক্যাচ দিয়ে ১৩৩ বল খেলে ১১৩ রান করে প্যাভীলিয়নে ফিরে যায়। এরপর হাসান মাহমুদ ভারতের ইনিংসের শেষ উইকেট তুলে নিয়ে নিজের পঞ্চম উইকেটের দেখা পান।


সর্বশেষ ভারত ১০ উইকেটের বিনিময়ে ৩৭৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রবিচন্দ্রন অশ্বিন ১১৩(১৩৩)। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা ৮৬(১২২)।


আরও পড়ুন....



Comments

Designed by Open Themes & Nahuatl.mx.