ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল মাঠের খেলায় ভালো খেলছে অপরদিকে ধারাভাষ্য কক্ষে বাংলাদেশী আর এক ব্যাটিং ওপেনার তামিম ইকবাল খান ধারাভাষ্য দিচ্ছেন। ধারাভাষ্য দেওয়ার এক পর্যায়ে তামিম ইকবাল সাকিব আল হাসানকে নিয়ে বিশেষ এক মন্তব্য করেন।
তামিম ইকবাল সাকিব সম্পর্কে বলেন, শাকিব এখন বোলিংয়ে বেশ ভালোই করছে। পাকিস্তানের বিপক্ষে সে বেশি উইকেট না পেলেও বেশ ইকোনমি বোলিং করেছে। বোলিং এ সে বেশ ছন্দে রয়েছে। কিন্তু সে বর্তমানে ব্যাটিংয়ে খারাপ সময় কাটাচ্ছে। আমার বিশ্বাস সে যে মানের প্লেয়ার ,সে খুব শীঘ্রই কাম ব্যাক করবে। এর পরে তামিম ইকবাল মেহেদী হাসান মিরাজকে নিয়েও কিছু মন্তব্য করেছেন।
বর্তমানে মেহেদী হাসান মিরাজকে বলা হয় সাকিবের রিপ্লেস মেন্ট অর্থাৎ ভবিষ্যতের সাকিব আল হাসান। সম্প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের হেড কোচ মন্তব্য করেছেন, ভবিষ্যতে মেহেদী হাসান মিরাজকে সাকিব আল হাসান হিসেবে দেখছেন। কারণ বর্তমানে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এবং বোলিংয়ে বেশ ছন্দে রয়েছেন। সে এখন খুব সাবলীলভাবে ব্যাট করছেন এবং বোলিংয়েও বেশ ছন্দ রয়েছেন। সম্প্রতি শেষ হওয়ার বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন।

Comments
Post a Comment