সম্প্রতি মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার এক বক্তব্যে বলেছেন, আমরা ভারতে আর ইলিশ মাছ রপ্তানি করবো না। আর এর প্রেক্ষিতে ভারতের ইলিশের রপ্তানি বন্ধ রয়েছে। আর এই কারণেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইলিশের দাম আগের তুলনায় তুলনামূলকভাবে কমেছে। কিন্তু স্থানীয় লোকেরা বাজারে গিয়ে মাছ কেনার সময় হতাশ হচ্ছেন। কারণ ভারতে ইলিশ মাছ রপ্তানি না হলেও বাংলাদেশ মাছের বাজারে ইলিশের দাম একই রয়েছে। ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম মন প্রতি পঁচিশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এবং প্রায় এক কেজি ওজনের ইলিশের দাম মন প্রতি ৬০ থেকে ৬৫ হাজার টাকা বিক্রি হচ্ছে।
বিক্রেতারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইলিশের দাম না কমার কারণ জানিয়েছেন। ইলিশের দাম না কমার প্রধান কারণ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। অর্থাৎ জেলে থেকে পাইকারি বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা আর খুচরা বিক্রেতা থেকে ক্রেতা। এক হাত থেকে অন্য হাতে যেতেই কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা মূল্য বেড়ে যায়। অর্থাৎ ক্রেতা পর্যন্ত যেতে এক কেজিতে ৮০০ থেকে ১০০০ টাকা বৃদ্ধি পায়। আর মূলত এ কারণেই বাংলাদেশের বাজারেও কমছে না ইলিশের দাম।
অপেরদিকে ভারতে ইলিশের রপ্তানি না হাওয়াই ভারতের বাজারে ক্রমশ বেড়েই চলেছে ইলিশের দাম। ভারতের বাজারে এক কেজি ইলিশের মূল্য ৫০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত। যা আগের তুলনায় দুই থেকে তিন গুণ।

Comments
Post a Comment