বাংলা নিউজ ৭২৪ :- চলছে বাংলাদেশ-ভারত সিরিজ , এই সিরিজে বাংলাদেশ-ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বাংলাদেশের ভারত সিরিজ চলাকালীন সময়ে চূড়ান্ত হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সময়সূচি। বাংলাদেশের ভারত সফর শেষ হবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশের ভারত মিশন।
বাংলাদেশের ভারত মিশন শেষ হতে না হতেই অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। যদিও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফরে আসতে সম্মতি জানায়নি কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাংলাদেশ সফরে আসতে সম্মতি জানায়। এই সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে। এই টেস্ট ম্যাচ দুইটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
দুইটি টেস্ট ম্যাচের চূড়ান্ত সময়সূচি:
প্রথম টেস্ট ম্যাচ
তারিখ: ২১ অক্টোবর ২০২৪।
সময়: সকাল দশটা (বাংলাদেশ সময়)
ভেন্যু: শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, মিরপুর।
দ্বিতীয় টেস্ট ম্যাচ
তারিখ: ২৯ অক্টোবর ২০২৪।
সময়: সকাল দশটা (বাংলাদেশ সময়)
ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, জাকির আলী অনিক, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Comments
Post a Comment