বাংলা নিউজ ডেস্ক: একাদশে একাধিক পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে প্রথম টেস্ট ম্যাচ ভারতের কাছে ২৪০ রানের বিশাল ব্যবধানে হেরে দুই টেস্ট ম্যাচের ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারায় দ্বিতীয় টেস্টের একাদশে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। কেমন হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের একাদশ দেখে নেওয়া যাক।
ওপেনিং আসতে পারে পরিবর্তন, সাদমান ইসলামের জায়গায় দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় কে। আর অনডাউন ব্যাটসম্যান হিসাবে থাকবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। অপফমের কারণে যদি মমিনুল হক সৌরভ কে বাদ দেওয়া হয় তাহলে সে জায়গায় সাদমান ইসলাম কে দেখা যেতে পারে। হাতের চোটের কারণে যদি সাকিব আল হাসান একাদশে না থাকে তাহলে সেখানে আসতে পারে জাকির আলী। কানপুর মাঠ স্পিন সহায়ক হওয়ায় তিন পেসারের পরিবর্তে দুই পেসার খেলার সম্ভাবনা বেশি। তাই নাহিদ রানার পরিবর্তে একাদশে দেখা যাবে স্পিন বোলার তাইজুল ইসলাম কে।
অর্থাৎ বাংলাদেশের একাদশ এমন হবে
১। জাকির হাসান
২। মাহমুদুল হাসান জয়
৩। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
৪। মমিনুল হক সৌরভ/সাদমান ইসলাম
৫। মুশফিকুর রহিম
৬। সাকিব আল হাসান/জাকির আলী অনিক
৭। লিটন কুমার দাস (উইকেট কিপার)
৮। মেহেদী হাসান মিরাজ
৯। তাইজুল ইসলাম/নাহিদ রানা
১০। হাসান মাহমুদ
১১। তাসকিন আহমেদ
দ্বিতীয় টেস্ট ম্যাচের সময়সূচি
তারিখ: ২৭ সেপ্টেম্বর,২০২৪।
সময়: শুক্রবার, সকাল ১০:০০ টা(বাংলাদেশ সময়)
ভেন্যু: গ্রীন পার্ক ,কানপুর, ভারত।

Comments
Post a Comment